লাগবে না পরীক্ষা, ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন বহু স্বাস্থ্যকর্মী৷ রাজ্যে বেড়ে চলা বেকারত্ব ও করোনা সংক্রমণ ঠেকাতে এবার জরুরি ভিত্তিতে সরাসরি কর্মী নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে কর্মী নিয়োগের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়৷মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মুখ্যসচিব জানান, ‘‘আরও একটা জিনিস আমরা করেছি, পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ও ওয়েস্টবেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশন মাধ্যমে স্বাস্থ্য দফতরে আমরা বিভিন্ন টেকনিশিয়ান, চিকিৎসক, নার্স, নিয়োগ করা হয়ে থাকে৷ এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করব৷ যেহেতু এখন আমাদের প্রয়োজন অনেক বেশি, সাধারণত যেভাবে নিয়োগ করা হয়ে থাকে, আমরা বিজ্ঞাপন করতামত, তারপর পরীক্ষা হত, সেটা এখন সম্ভব হচ্ছে না৷ জরুরি ভিত্তিতে আমরা আপাতত যতদিন এই সমস্যা হচ্ছে, ততদিন সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মিউনিসিপাল সার্ভিস কমিশন ও বাকি এলাকার জন্য বিভিন্ন হাসপাতালে জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কর্মী নিয়োগ করব৷
Source: newss18.in

No comments:

Post a Comment