Sports authority of india recruitment 2021 স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই-তে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের
বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই
পদের জন্য আবেদন করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে কবের মধ্যে
আবেদন করা যাবে, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি নম্বর : ০৩/২০২১
শূন্যপদ : অ্যাথলি রিলেশন ম্যানেজার
মোট শূন্যপদ : ২১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
১) কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় স্নাতক/স্পোর্টস
ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্সের (সার্টিফিকেটের মেয়াদ ৬ মাসের বেশি হতে
হবে) সঙ্গে দুই বছরের অভিজ্ঞতা।
২) অথবা, কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে এমবিএ বা পিজিডিএমের
(দুই বছরের) সঙ্গে এক বছরের অভিজ্ঞতা।
আবশ্যক : প্রার্থীর যে কোনও স্পোর্টস ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে
অংশগ্রহণ প্রয়োজনীয়।
বয়সের সীমা : বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর।
বেতন : অভিজ্ঞতা অনুযায়ী প্রতি মাসে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা।
আবেদনের পদ্ধতি
১) https://sportsauthorityofindia.nic.in/saijobs ওয়েবসাইটে গিয়ে অনলাইনে
আবেদন করা যাবে।
২) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৩) ১৬ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
৪) বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
দেখাতে হবে।
৫) পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে দিতে হবে।

No comments:
Post a Comment